সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১৩:২৪ | আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৪:১৩
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪) উত্তরভাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, আজ ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে বাচ্চু মিয়া দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরে তার স্ত্রী ও সন্তানরা নেই। এ সময় দ্রুত বাইরে গিয়ে বাড়ির পুকুরঘাটে তার শিশুসন্তানদের নিথর দেহ দেখে চিৎকার করলে পরিবারের লোকজন বাইরে বের হন। পরে তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিমা বেগমকে কুলাউড়া থানা আটক করা হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত