সংসদের প্রথম অধিবেশনে ফ্যাস্টিটদের এক অংশিদার সংসদকে কুলষিত করতে চেয়েছে: সারজিস আলম  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:১৮ |  আপডেট  : ১৪ মার্চ ২০২৬, ১১:৪৮

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)   উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা একটি রাজনৈতিক দলের আতœপ্রকাশ করেছি। এনসিপি থেকে জাতীয় সংসদে আমরা আমাদের ছয় জনের ৬ জনের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি।

তিনি শনিবার (১৩ মার্চ) পঞ্চগড়ের হিমালয় হিমালয় পার্কে  জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন।তিনি বলেন আমরা মনে করি সত্যের পথে ন্যায়ের পথে ইনসাফের পথে এই ৬ জন  এই বাংলাদেশকে এই সংসদে থাকা বাকি ২৯৪ জন বাংলাদেশের অভ’্যত্থানের আকাঙ্খা আর জনগনের  আকাঙ্খা  ও কণ্ঠ স্বর হিসেবে কাজ করবে। 

সারজিস আলম বলেন,জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ফ্যাসিস্টের একজন গুরুত্বপুর্ন অংশিদার সেই মহান সংসদকে কুলষিত করার চেষ্টা করেছে। তখনি বিরোধী দলীয় ঐক্যজোট এবং নাগরিক পার্টির সদস্যরা তা প্রত্যাখান করেছে। আমরা দেখেছি জুলাইয়ের সহ যোদ্ধা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সেই রাজপথের শ্লোগান যার কণ্ঠ স্বরে প্রকোম্পিত , তিনি একই ভাবে  স্বৈরাচারের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, আমরা অপনাদের দলে পক্ষ থেকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই, এই আমাদের পঞ্চগড়ে আপনি যেই রাজনৈতিক  দলের হোন না কেনো, আপনার আদর্শ যেটাই হোক না কেনো, আমরা আমাদের জায়গা থেকে আপনার বাঁধা হয়ে দাঁড়াবো না। কিন্তু  আমরা এটিও বলতে চাই সুস্থ রাজনৈতিক যে চর্চা গনতান্ত্রিক যে ক্রমবিকাশ এই পথে কোন একটি রাজনৈতিক দল বা তাদের নেতাকর্মী  যে কোন রাজনৈতিক দলের বাঁধা হয়ে দাঁড়ায় সেখানে আমরা প্রতিবাদ করবো।সারজিস আলম আরো বলেন, আপনি আপনার রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক কর্মসূচি করবেন, আমরা রাজনীতি  করবো,কর্মসূচী করবো। 

আমার দল , শুধু মাত্র একটি দলের রাজনীতি করা, একটি মার্কার ভোট করার কারনে , একটি মার্কার ভোট দেওয়ার কারণে যে কেউ আমাদের কর্মীদের ক্ষতি করার চেষ্টা করে ,হুমকী দেওয়ার চেষ্টা করে, আমরা তাদের বলতে চাই  অতীত ইতিহাস  থেকে শিক্ষা নিন। ওই অতীত চর্চার কারণে যাদের আজকে পতন হয়েছে আপনারা যদি ওই একই চর্চা করেন তাদের অনেক আগেই আপনাদের পতন হবে।

সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে যেমন আমাদের যে ভোট গননায় প্রভাবিত করে আমাদের গুরুত্বপুর্ন বিজয়ের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে। আমরা যেনো স্থানীয় নির্বাচনে একই সুযোগ করে না দেই।  তিনি বলেন, আমরা ১১ দলীয় ঐকজোট বিরোধী দল হিসেবে সংসদে রয়েছি। জানিনা স্থানীয় সরকার নির্বাচন এক সাথে করা হবে  কিনা, এক সাথে করি বা আলাদা করি। আমরা একটি বার্তা দিতে চাই জনগন অনেক আশা নিয়ে অনেক পরিবর্তনের চিন্তা নিয়ে আমানত হিসেবে আমাদের যে ভোটটা দেয়, রক্তের বিনিময় হোক জীবনের বিনিময়  হোক ,সেই আমানত আমাদের রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, আমরা যদি এখন বলি আমাদের  ভোট কেড়ে নেওয়া হয়েছে, এ দায় যেমন তাদেরকে দিবো, একই ভাবে দায় আমরা এড়াতে পারিনা , কারন আমরা ওই ভোট রক্ষা   করতে পারি নাই। আমি আপনাদের আহবান জানাবো সামনে স্থানীয় নির্বাচন আসছে, কোন একটা কেন্দ্রে আমাদের  ১০জন    ভোটার ও থাকে ওই ১০ টা ভোটও রক্ষা করতে হবে।  কোন একটা কেন্দে;্র ৯০ টা ভোটও থাকে ওই ৯০ টা ভোটও রক্ষা করতে হবে। 

 জনগন পরির্বতন চায়, মনে প্রাণে পরিবর্তন চায়। ওই পরির্বতনের জন্য আমাদের রাজপথ থেকে পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে। তবে আগামীর বাংলাদেশে পরিবর্তন আসবে।বিএনপির যদি ভালো কাজ করতে চায় আমরা সাথে আছি। যদি চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, তবে আমাদের কর্মীদের আঘাত করেন তাহলে প্রতিবাদ, প্রতিহত করতে বিন্ধুমাত্র ছা দিবোনা।

 সারজিস বলেন ,ভয় জিনিসটা হচ্ছে ছোঁয়াচে , সে সাথে সাহস তার চেয়ে বেশী হচ্ছে ছোঁয়াচে। আমি জুলাই আন্দোলনে দেখেছি একজনকে গুলি করে একজন মারা যায়, একজন সেই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। আপনারা আগামীর স্থানীয় নির্বাচনের প্রস্তুতির নিন। কাউকে চেয়ারম্যান হতে হবে, কাুএক মেম্বার হতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলাজামায়াতের আমির ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলনের সহ সিনিসয়র সভাপতি ক্বারী আব্দুল্লাহ, জাগপা সহ সভাপতি সামসুজ্জামান নয়ন ,   জামায়াতের সুরা সদস্য   সফিউল আলম সুফি (সফিউল্লাাহ সুফি), গনসংহতি আন্দোলনের সভাপতি সাজেদুল রহমান সাজু,  খেলাফত মজলিশের সভাপতি মীর মুর্শেদ তুহিন প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত