শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল-সম্পাদক রয়েল

  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭

শ্রীনগর প্রেসক্লাব নির্বাচনে মো. নজরুল ইসলাম সভাপতি ও রেজাউল করিম রয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে শ্রীনগর প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 এতে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন প্রধান অতিথি হিসেবে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন পূর্ব সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার আনোয়ার হাসান, সভাপতি প্রার্থী নজরুল ইসলাম, সভাপতি প্রার্থী আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম প্রমুখ।

উপস্থিত ভোটাররা শান্তিপুর্নভাবে ভোট প্রদান করেন। গনণা শেষে মোঃ নজরুল ইসলাম সভাপতি ও রেজাউল করিম রয়েলকে সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত