শ্রীনগর উপজেলা বি এন পির বর্নাঢ্য রেলী ও জাসাসের আয়োজনে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ |  আপডেট  : ৬ জুন ২০২৬, ০৫:০৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীনগর উপজেলা বি এন পি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বর্নাঢ্য রেলী করেছে  এবং উপজেলা  জাসাসের আয়োজনে চক্ষু সেবা সংক্রান্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে। 

৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে নেতা কর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এর মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্প থেকে রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখানোর পর চশমা ও ঔষধ পেয়ে থাকেন। এছাড়া অপারেশনের রোগী বাছাই করে তাদেরকেও ঢাকা ফ্যাশন আই হাসপাতালে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়।

আছরের নামাজের পর শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল করে কুশরীপাড়া বাইপাস মোড়ে সি এন জি ফিলিং স্টেশনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বি এন পির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, এসময় আর উপস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজলা যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সচিব মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, উপজেলা জাসাসের আহ্বায়ক শফিউল আলম খান আযম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাগর, শ্রীনগর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক নুর ইসলাম, পাটাভেগ ইউনিয়ন বি এন পি সভাপতি সিরাজ তালুকদার, সহসভাপতি নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, বাড়ৈখালী ইউনিয়ন বি এন পির সভাপতি বাহারুল ইসলাম বাহার, আটপাড়া ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বি এন পি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত