শ্রীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নজরুল ইসলাম শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৪:৪০ | আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৫:৪৯
১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্তে তার সভাকক্ষে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি গোলাম রব্বানী সোহেল , শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া, হাইওয়ে থানার ও সি এটিএম মাহমুদুল হাসান, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম , সরকারি শ্রীনগর সুফিয়া এ হাইখান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুর্গারানী শিকদার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল , মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম , কৃষি কর্মকর্তা মোঃ সাদেক, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম হোসেন , উপজেলা আনসার কমান্ডার রাকিবুল ইসলাম , উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে বিভিন্ন বক্তাদের কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার অবগত হন । অতঃপর তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বক্তাদের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়াকে ফ্লোর দেন। মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে আরো দুটি সভা অনুষ্ঠিত হয় । এগুলো হচ্ছে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা ও কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি সভা। এই সভা দুটিতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, উপজেলা জাসাসের সভাপতি শফিউল আলম খান আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাগর ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত