শ্রীনগরে ৪৮ টি প্রকল্পের উন্নয়ন  কর্মসূচির প্রস্তুতি মূলক সভা 

  নজরুল ইসলাম শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে

প্রকাশ: ১ জুন ২০২৬, ২১:৪৫ |  আপডেট  : ১৩ জুন ২০২৬, ১১:৩৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৮ টি প্রকল্পের উন্নয়ন কর্মসূচির প্রস্তুতি মূলক সভা   অনুষ্ঠিত হয়েছে । ১ জুন  বেলা টায় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ এন ও হাছিবুর রহমানের  সভাপতিত্বে ও  উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ ১ আসনের এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । 

তিনি বলেন, নির্বাচনের পূর্বে জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমি সংসদ থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এলাকার উন্নয়নের জন্য । ইনশাআল্লাহ ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে । এবং জনগনও এই অল্প সময়ের মধ্যেই আশানুরূপ সাফল্য পেতে শুরু করেছ। এর জ্বলন্ত  প্রমান আজকের এই উন্নয়ন কর্মসূচির প্রস্তুতি মূলক সভা । তিনি আর বলেন , শহীদ  রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা তার পরিবারের রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ  জাতি ও রাষ্ট্রের কল্যাণে  নিবেদিত হয়ে  উন্নয়ন কর্মসূচির তদারকির   আহ্বান জানান । তিনি তার বক্তব্যে এবারও সাফ জানিয়ে দিলেন , রাজনীতিতে নাম লিখালে রাষ্ট্রের কল্যানে তারা  কেবল জনগণের সেবক হয়েই কাজ করবে । কোন প্রকার চাঁদাবাজি সন্ত্রাস কিংবা অরাজকতা  করতে পারবে না । যারা এগুলো করবে দলে তাদের কোন স্থান থাকবে না । 

আর বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল বাতেন খান শামীম,  মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা , শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন , সহ-সভাপতি আবুল কালাম কানন , সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল , শহিদুল ইসলাম কাড়াল , যুগ্ম সম্পাদক জহিরুল আলম মামুন, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম ,  উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন বৃথা জেমস , সদস্য সচিব মামুনুর রশীদ মামুন  , সদস্য রাজু আহাম্মেদ , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল  ইসলাম রাজীন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ , সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঈমন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম , এ সময় আরো উপস্থিত ছিলেন , পাটাভোগ  ইউনিয়ন বিএনপি'র সভাপতি সিরাজ তালুকদার,  সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপন, কুকুটিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন  আলম, কোলাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক কায়েস বেপারী , শ্যাম সিদ্ধি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এম এ কাইয়ুম রতন , শোল ঘর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আল হাসান , সাধারণ সম্পাদক চৌধুরী রনি , হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বেপারী , বারইখালি ইউনিয়ন বিএনপি'র সভাপতি বাহারুল ইসলাম বাহার , বীরতারা ইউনিয়ন বিএনপিরসংগঠনের  সভাপতি স্বাধীন মোল্লা, আটপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাজাহান মিয়া , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল , তন্তর ইউনিয়ন বিএনপি' সভাপতি  কাজী আরিফুল হক মনু , যুবদল সভাপতি জিয়াউল হক প্যারিস সহ বিএনপি অঙ্গ ও  সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন । এর পর  তিনি নন্দিপাড়া একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে বাঘড়া ইউনিয়ন বি এন পির কার্যালয়ে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার   রুহের  মাগফেরাত কামনা করে  দোয়া ও মুনাজাত পরিচালনা করেন । বিকেল ৫ টায় কামার গাও কাজী কমিউনিটি সেন্টারে  "নতুন পথ "   নামক একটি মানবিক ও সামাজিক সংগঠনের উদ্ভোদন করেন । বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাকির হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম । ১২৫ সদস্য বিশিষ্ট এ সংগঠনের সদস্যদের জনহিতকর কাজের মধ্যে দিয়ে  এগিয়ে যাওয়ার উৎসাহ দানের পাশাপাশি নানামুখী সহযোগিতার আশ্বাস দেন তিনি । সন্ধ্যায়  কোলাপাড়া ইউনিয়ন বি এন পি আয়োজিত শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলেও অংশ নেন ।  এসময় বক্তব্য রাখেন ঐ ইউনিয়নের সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ কায়েস বেপারী । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত