শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

  নজরুল ইসলাম , শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৪৭ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ২০:৪৮

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি ও সদস্য সচিব এমদাদুল হক রজিনের আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার বিকেলে ১৪ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী এবং বি এন পি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গেন্জী ক্যাপ পরে বাদ্য বাজনা নিয়ে জরো হতে থাকে। বিকেল ৫ বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে তার রওনা দেন ছনবাড়ী চৌরাস্তা অভিমুখে। 
এসময় উপস্থিত ছিলেন জেলা বি এন পির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। জেলা কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি এস এম জাহাঙ্গীর, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শাহালম রনি মৃধা, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ইকবাল কবির চাকলাদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন, সিরাজ তালুকদার,  শফিউল আলম খান আযম, শহিদুল ইসলাম কারাল, এ্যডঃ রফিকুল আমিন, মোহাম্মদ আলী সাগর, বাহারুল ইসলাম বাহার, মামুনুর রশীদ মামুন, শাহালম, দীপু খান, সোহেল মাহমুদ, মেহেদী হাসান জেকি সহ ১৪ ইউনিয়নের বি এন পি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত