শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মেহেরপুর যুবলীগের পুস্পমাল্য অর্পণ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:২৬ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা,পুস্পমাল্য অর্পণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, সদস্য সাজেদুর রহমান সাজু প্রমুখ। 

পরে সেখানে শেখ রাসেলের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান উপস্থিত থেকে পুষ্প মাল্য অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে যুবলীগের নেতা মাহাবুুব হাসান ডালিম,ইয়ানুস আলী সহ যুবলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত