শিবচরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
এসআর শফিক স্বপন,মাদারীপুর
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০ | আপডেট : ২৬ জুন ২০২৬, ২৩:০৯
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে মশিউর রহমান(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার(৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বন্দরখোলা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত মশিউর রহমান বরিশালের বুড়ির হাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।
জানা গেছে, বুধবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা নামক স্থানের ভাঙ্গাগামী লেনে হঠাৎ করেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের বিভাজকের সাথে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো.সবুজ মিয়া বলেন,'মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত