শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ১ মে ২০২৬, ১৯:২২ | আপডেট : ১ মে ২০২৬, ২১:০০
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.হোসাইন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালের দিকে শিবচরে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত মো.হোসাইন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো.জাকির হোসেন ছেলে।
জানা গেছে, উপজেলার পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতো হোসাইন। শুক্রবার সকালে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে আহত হয় সে। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহসিন রেজা বলেন,'সকালে ওই ছেলেটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বিদুতস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।'
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন,'খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত