শিবচরে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু
শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি :
প্রকাশ: ৬ জুন ২০২১, ১৯:১৯ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০
শিবচরে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, রোববার বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের সামাদ খার কান্দি গ্রামের বালুরটেক এলাকার আয়শা বেগম (৪৮) তার নিজ বাড়ি থেকে পার্শ¦বর্তী অন্য বাড়িতে যাচ্ছিল। এসময় সে বজ্রপাতের আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চরজানাজাত ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আঃ জলিল মিয়া। নিহত গৃহবধু চরজানাজাত ইউনিয়নের সামাদ খা’র কান্দি গ্রামের বালুরটেক এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত