শিবচরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯ | আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০২:০৩
মাদারীপুর জেলার শিবচরের ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেল পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরজাহান বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।তিনি রেললাইন পার হয়ে স্থানীয় এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন বলে জানান পরিবারের লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত