শিবচরে চৈত্র সংক্রান্তী উপলক্ষে হাতির বাগান মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

  এসআর শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৮:২৯ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩

চৈত্র সংক্রান্তি উপলক্ষে মাদারীপুরের শিবচরে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যেবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে শিবচর উপজেলা স্থানীয় যুব সমাজের আয়োজিত ঐতিহাসিক হাতির বাগান মাঠে চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যেবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। 

চৈত্রের শেষের দিকে আকাশজুড়ে রঙিন ঘুড়ির মেলা বসে এবং মানুষ ছাদ থেকে বা খোলা মাঠে এই প্রতিযোগিতায় অংশ নেয় । এটি বাঙালির লোকঐতিহ্যের অন্যতম অংশ। চৈত্র মাসের শেষের দিকে ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
আকাশজুড়ে নানা রঙের, আকারের ও ঢঙের ঘুড়ি ওড়ানো হয়, যা পুরো উৎসবকে প্রাণবন্ত করে তোলে এই প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয়। অনেকে সুতায় মাঞ্জা দিয়ে ও নাটাই নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত