শিবগঞ্জ বিহারে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২ | আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:৩৫
বগুড়া শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা তিনটায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রদপ্রার্থী জুলফিকার হাসান শাওন এর উদ্যেগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক আহম্মেদ, যুবদল নেতা খালিদ হাসান ইমরান, তমাল, সেচ্ছাসেবক দলের নেতা রায়হানুল হক রনি, এ বি এম মাসুদ রানা, জনি, ছাত্রদল নেতা বিপুল ইসলাম, শাহিনুর ইসলাম আলামিন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত