শিবগঞ্জ থানায় মতবিনিময় কেন্দ্র  উদ্বোধন   

  রশিদুর রহমান রানা   শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ০৮:৪৩ |  আপডেট  : ১৮ মার্চ ২০২৬, ০১:২৩

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্স চত্বরে “স্বপ্ন সারথী” নামে আধুনিক মানের একটি মত বিনিময় কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রবিবার রাতে উক্ত মতবিনিময় কেন্দ্র   উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া ( বিপিএম বার)। একই সাথে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে সদ্য বিদায়ী।

 বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইঞা (বিপিএম বার) কে বিদায়ী সংবর্ধনা প্রদান কর হয়। এ উপলক্ষে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী পুলিশ সুপার ছাড়াও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত আলী, এসআই বিরঙ্গ, তরিকুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ। মত বিনিময় সভায় উপজেলার  আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত