শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৯:৩০ |  আপডেট  : ৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নান্নু মন্ডল(৬০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের গেট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত নান্নু মন্ডল শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া জয়নাবাজ গ্রামের মৃত হাইফত মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, নান্নু মন্ডল মহাস্থান হাট থেকে কাঁচা সবজি ক্রয় করে অটোভ্যানে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের গেটের কাছে পৌঁছালে ভ্যান থেকে সবজির বস্তা রাস্তার উপরে পড়ে যায়। এসময় রাস্তা থেকে সবজির বস্তা তুলতে গেলে একটি পিকআপ নান্নুকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান নান্নু মন্ডল। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। ড্রাইভার ও সহকারী পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত