শিবগঞ্জে যুবকদের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ২০:০২ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮
"মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষল উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
৯ মার্চ বুধবার দুপুর ১২ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক তোছাদ্দেক হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, রায়নগরের ইউপি চেয়ারম্যান মহসিন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত