শিবগঞ্জে মানবাধিকার কমিশনের আলোচনা  সভা ও আইডি কার্ড বিতরণ 

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ ( বগুড়া)  প্রতিনিধিঃ

প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১৯:৩৯ |  আপডেট  : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:২০

বগুড়া শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়ন শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে অত্র ইউনিয়ন শাখা কমিটির পরিচিতি, আইডি কার্ড বিতরণ ও অফিস উদ্বোধন উপলক্ষে এক  আলেচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়নের আমতলি বন্দরে ২ এপ্রিল শনিবার  দুপুরে অত্র শাখার সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে প্রধান অতিথী বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান।  অনুষ্ঠান উদ্বোধন করেন,  স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ। নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বিশেষ অতিথী উপস্থিত ছিলেন, চৌধুরী মহিলা কলেজের উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টু,  কমিশনের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন আকন্দ, বিশিষ্ট ব্যাবসায়ী সোহেল রানা, মানবাধিকার কর্মি সাইফুল ইসলাম,উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি রশিদুর রহমান রানা, সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সোনালী ব্যাংক ক্যাশিয়ার আতোয়ার হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কামরুল হাসান  সহ ইউনিয়ন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে সদস্যদের আইডি কার্ড ও সংগঠনের অফিস উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত