শিবগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৬:৫৫ | আপডেট : ৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩
“সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বগুড়া শিবগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার এনামুল করিম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম সুমাইয়া মুসতাকিম, তৌহিদুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজে নিজেকে পুরোপুরি ব্যবহার করার আহ্বান জানান।৷ পরে শপথ বাক্য পাঠ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত