শিবগঞ্জে জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ২০:২৭ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩
বগুড়ার শিবগঞ্জে উপজেলা জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা জাতীয় যুব সংহতির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরিফ সঞ্চয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক শাহীন মোস্তফা কামাল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি.এম বাবু মন্ডল, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য বিপুল, বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবীব। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, যুব সংহতি নেতা ফজলুর রহমান, রাহেল পাকি, দেলোয়ার হোসেন, ছাত্র সমাজ নেতা মোকাররম হোসেন খোকন , আল আমিন প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে হুসাইন শরিফ সঞ্চয় কে আহ্বায়ক ও ফজলুর রহমান কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির শক্তিশালী কমিটি গঠন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত