শিবগঞ্জে জাতীয় ছাত্র সমাজের দেউলী ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৯:৫৬ |  আপডেট  : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮

বগুড়া শিবগঞ্জে জাতীয় ছাত্র সমাজের দেউলী ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে  দেউলী উচ্চ বিদ্যালয়ে হলরুমে  স্বাস্থ্যবিধি  মেনে সীমিত সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এ  কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আহসান হাবিব রেবুল, উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুর বারী। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব সংহতির সদস্য দেলোয়ার হোসেন, রাহেল বাকী, উপজেলা জাতীয়  ছাত্র সমাজের ভারপ্রাপ্ত  আহবায়ক  রেজাউল করিম রেজা, সদস্য সচিব মোকারম হোসেন খোকন, যুগ্ন আহবায়ক আল আমিন, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু, সাবেক মেম্বার জাবেদ আলী প্রমূখ। পরে  সর্বসম্মতিতে রাকিবুল ইসলাম রাকিব  সভাপতি, নিশাত সিনিয়র সহ সভাপতি, ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মমিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক  করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত