শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯ | আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:০৬
"ছাত্র- শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ পালিত হয়ে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহাদুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা উপ সহকারী কৃষি অফিসার শাহ আপেল মাহমুদ, রাজিব হাসান প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত