শিবগঞ্জে কৃষকদের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণ   

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৪, ১৮:২৮ |  আপডেট  : ১৯ আগস্ট ২০২৬, ১৯:২৮

বগুড়া শিবগঞ্জে রবি/ ২০২৪- ২৫ মৌসুমে গম, ভূট্রা,সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ,মসুর, খেসারী ও হাইব্রিড বোরো ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪ শত জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/ কৃষানীদের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার ( ৪ নভেম্বর)  বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে এ সব বিতরণ করা হয়।  এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।  উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান।  আরো উপস্থিত ছিলেন উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আপেল মাহমুদ, রাজিব হাসান, উপজেলা ভেটেরিনারি সার্জন তুসার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত