শান্তকে ফোনে প্রধান উপদেষ্টা, 'পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৮ | আপডেট : ২৪ জুন ২০২৬, ১৩:৪০
পাকিস্তানকে প্রথমবারের তো টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্যে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেও শুভেচ্ছা জানান তিনি।
শান্তকে ফোনে প্রধান উপদেষ্টা বলেন, ‘হৃদয় নেংড়ানো আমার এবং আমার সরকারের পক্ষ থেকে। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’
আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৩৮ রান করে ম্যাচসেরা হন লিটন কুমার দাস। আর সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত