শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও মিলাদ মাহফিল

  নজরুল ইসলাম শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৮:৪৮ |  আপডেট  : ১৩ জুন ২০২৬, ০০:১৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ৩০ মে বিকেলে কোরআন খানি শেষে   রাত পর্যন্ত চলে অনুষ্ঠান । উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ ১ আসনের এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তথা তার পরিবারের রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ  জাতি ও রাষ্ট্রের কল্যাণে  নিবেদিত হয়ে কাজ করার  আহ্বান জানান । তিনি তার বক্তব্যে এবারও সাফ জানিয়ে দিলেন , রাজনীতিতে নাম লিখালে তারা কেবল জনগণের সেবক ই থাকবে । কোন প্রকার চাঁদাবাজি সন্ত্রাস কিংবা অরাজকতা  করতে পারবে না । যারা এগুলো করবে দলে তাদের কোন স্থান থাকবে না । আর বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল বাতেন খান শামীম,  মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা , শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন , সহ-সভাপতি আবুল কালাম কানন , সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল , শহিদুল ইসলাম কাড়াল , যুগ্ম সম্পাদক জহিরুল আলম মামুন, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম ,  উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন বৃথা জেমস , সদস্য সচিব মামুনুর রশীদ মামুন  , সদস্য রাজু আহাম্মেদ , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল  ইসলাম রাজীন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ , সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঈমন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম , এ সময় আরো উপস্থিত ছিলেন , পাটাভোগ  ইউনিয়ন বিএনপি'র সভাপতি সিরাজ তালুকদার,  সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপন, কুকুটিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন  আলম, কোলাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক কায়েস বেপারী , শ্যাম সিদ্ধি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এম এ কাইয়ুম রতন , শোল ঘর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আল হাসান , সাধারণ সম্পাদক চৌধুরী রনি , হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বেপারী , বারইখালি ইউনিয়ন বিএনপি'র সভাপতি বাহারুল ইসলাম বাহার , বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা, আটপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাজাহান মিয়া , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল , তন্তর ইউনিয়ন বিএনপি' সভাপতি  কাজী আরিফুল হক মনু , যুবদল সভাপতি জিয়াউল হক প্যারিস সহ বিএনপি অঙ্গ ও  সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন । সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার   রুহের  মাগফেরাত কামনা করে  দোয়া ও মুনাজাত  অনুষ্ঠিত হয় ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত