শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৬, ১১:৫৭

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে  কুমিল্লাা-৭ থেকে   আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডা. প্রান গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করেছেন।  

স্পিকার ড. শিরীন শারমিন  সংসদ ভবনের শপথ কক্ষে তাকে  শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে প্রান গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত