লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রার্থনা ও স্মরণ সভা 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:১৪ |  আপডেট  : ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমল ভট্টাচার্যের মৃত্যুতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে লৌহজং কেন্দ্রীয় নিবারণ ভট্টাচার্য মহাশ্মশানে প্রার্থনা সভা ও স্মরণ সভা হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার দের সঞ্চালনায় গীতা পাঠ করেন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত চক্রবর্তী।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির  সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, মহাশ্মশান ঘাট তরুণ সমাজের পক্ষে কিশোর বাড়ৈ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক রনি ভট্টাচার্য, হলদিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ ঘোষ, মহিলা ঐক্য পরিষদের সভাপতি রীতা রানী চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সনিয়র সহসভাপতি সনৎকুমার চক্রবর্তী, সহসভাপতি বলরাম দাস সহসভাপতি প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মহাদেব রায়, কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির যুগ্ম সম্পাদক কমল চন্দ্র দাস, প্রয়াত কমল ভট্টাচার্যের জামাতা অনুপ ভট্টাচার্য, যুব ঐক্য পরিষদের সদস্য রবি মজুমদার, বেজগাঁও ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য, লিটন চক্রবর্তী প্রমুখ।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত