লৌহজংয়ে সাংসদ এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এর সাথে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সিগঞ্জ) থেকে

প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১২:৪৫ |  আপডেট  : ৮ মার্চ ২০২৬, ১৭:৫৭

বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মুন্সীগঞ্জ- ২ আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ৭ মার্চ শনিবার বাদ আছর সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিমুলিয়ায় অবস্থিত প্রজেক্ট হিলশা রেস্টুরেন্টে ইফতার মাহফিলে যোগ দেন সবাই।

সভায় প্রেসক্লাবের সভাপতি মাসুদ খানের  সভাপতিত্বে বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অলক কুমার মিত্র, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন মুজিব রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বি এন পির সদস্য লোকমান হোসেন ,  বিক্রমপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম, তরিকুল ইসলাম, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অধীর রাজবংশী,  সাবেক যুগ্ম  সম্পাদক ৭১ টি ভি র  শাহালম ইসলাম নিতুল, সাংবাদিক লিমন, এন টি ভি সাংবাদিক আসাদুজ্জামান জীবন, সুমন, ফরহাদ হোসেন জনি, ফৌজি হাসান খান রিকু সহ শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত