লৌহজংয়ে কৃষকলীগের বর্ধিত সভা 

  লৌহজং( মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪ |  আপডেট  : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

শনিবার  লৌহজং এর খিদিরপড়া এলাকায় লৌহজং উপজেলা কৃষক লীগের বর্ধিত সভার আয়োজন করা হয় । বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ জুলহাস বেপারীর সভাপতিত্বে ও গোপাল চন্দ্র পালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন, লৌহজং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সাধারন সম্পাদক মো. মেহেদি হাসান, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,  মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি  মোঃ মোহাসীন মাখন, সহ সভাপতি  মোঃ হাবিবুর রহমান হাবিব, এবি সিদ্দিক, স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্রদাস, মোঃ সিরাজুল ইসলাম কবির, মোঃ সুলতান মোল্লা প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত