লৌহজংয়ের কুমারভোগে ছাত্রলীগের শোক র‍্যালি

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১১:০৩ |  আপডেট  : ১০ জুন ২০২৬, ১৯:০০

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৫টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি চন্দ্রেরবাড়ি বাজার থেকে শুরু হয়ে  ঢাকা-মাওয়া সড়ক ধরে শিমুলিয়া বাজারে গিয়ে শেষ হয় । র‍্যালি শেষে শিমুলিয়া বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লৌহজং উপজেলা প্রতিষ্ঠাতা ছাত্রলীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন।

উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসির বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খান, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান খোকন, উপজেলা  ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হোসেন  প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন কুমারভোগ ইউনিয়নের ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন হাওলাদার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত