রেকর্ড উষ্ণতম বছর হবে ২০২৩ সাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৫ |  আপডেট  : ৪ নভেম্বর ২০২৬, ০৩:২১

চলতি বছরটি রেকর্ড ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে।
নভেম্বর টানা ষষ্ঠবারের মতো রেকর্ড ভাঙা উষ্ণতম মাস হওয়ার পর ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা বুধবার এ কথা জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি কপ-২৮ জলবায়ু শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্যে চাপ সৃষ্টি করছে।
ইউরোপীয় ইউনিয়নের কোর্পানিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেপুটি প্রধান সামান্থা বার্গেস বলেছেন, প্রাক শিল্পের স্তর থেকে ২সি এর থেকে বেশি উষ্ণতার দু’দিনসহ ব্যতিক্রমী নভেম্বরের বৈশ্বিক তাপমাত্রার কারণে ২০২৩ সাল হবে রেকর্ড ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত