রাজৈর থেকে পিকআপ ট্রাক চুরি, শিবচর থেকে উদ্ধার
এসআর শফিক স্বপন,মাদারীপুরপ্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৭:৩০ | আপডেট : ১৮ মে ২০২৬, ১৮:১১
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে চুরি হওয়া একটি পিকআপ ট্রাক একই জেলার শিবচর উপজেলার পাচ্চর ব্রিজের নিকট একটি গ্যারেজ থেকে উদ্ধার রাজৈর থানার পুলিশ । এসময় ঐ গ্যারেজ থেকে আরো দুইটি চোরাই গাড়ী উদ্ধার করা হয়। গাড়ী চুরির সাথে জড়িত গ্যারেজ মালিক ফারুক মোল্যা ও তার স্বীকারোক্তি মোতাবেক ঢাকার গাবতলী থেকে অন্তর বিশ্বাস গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত দুইজনকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে । আজ সোমবার দুপুরে রাজৈর থানায় আয়োজিত এ প্রেস ব্রিফিং এ তথ্য দেন রাজৈর শিবচর সার্কেল অফিসার এএসপি মোঃ সালাউদ্দিন কাদের। তিনি জানান, গত ৮মে সন্ধ্যায় টেকেরহাট গোপালগঞ্জ সড়কের রাজৈর উপজেলাধীন নয়াকান্দি এলাকার রাস্তা থেকে রিপন মিয়ার পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো ড ১২-৬৭০৬) চোর চক্র নিয়ে যায়। গাড়ী মালিক রিপন মিয়া বাড়ী ঐ নয়াকান্দি এলাকায় । তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে রবিবার (১৭-৫-২৬) রাতে চোরই পিকআপটিসহ আরো দুটি গাড়ী উদ্ধার করা হয়। রিমান্ডে আনার পর তাদের কাছ থেকে গাড়ী চোর চক্রের আরো তথ্য পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত