রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৫ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৬, ০১:০২

রাজশাহীর পবা উপজেলার নওহাটা সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারিরা অভিযোগ করে বলেন,অধ্যক্ষ আলতাফ উদ্দীন গোপনে দুইজনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে চাকরিপ্রার্থী ও স্থানীয়দের মধ্যে। জানাগেছে,গত ফেব্রæয়ারিতে কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের মেয়ে ফৌজিয়া শাবনুর এবং ল্যাব সহকারী পদে মরিয়ম খাতুনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পুরো প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোথাও স্বাক্ষরও করেননি। নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোথাও স্বাক্ষরও করেননি। নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোথাও স্বাক্ষরও করেননি। অন্যদিকে চাকরিপ্রার্থীরা জানান, আগের নিয়োগ পরীক্ষা বাতিল করে তাদের ড্রাফট ফেরত দেওয়া হলেও পরে গোপনে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আর এ ঘটনায় সোমবার সকালে মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে নিয়োগ বাতিল, অধ্যক্ষ আলতাফ উদ্দীনকে অপসারণ এবং পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত