রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশ: ৬ মে ২০২৬, ১৭:৫৪ |  আপডেট  : ৬ মে ২০২৬, ১৯:০৮

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত