রাজশাহীতে গুটিজাত আম দিয়ে শুরু ম্যাঙ্গো ক্যালেন্ডার

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৯:৩১ |  আপডেট  : ১৫ মে ২০২৬, ২০:৪৮

জৈষ্ঠ্য মাসের আগমনে রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পাড়া শুরু করা হয়েছে।চলতি মৌসুমে গুটি দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম বাজার জাতকরণের কাজে ব্যস্ত সময় পার করবেন চাষি ও ব্যবসায়ীরা। শুক্রবার (১৫ মে) থেকে রাজশাহীর আশপাশে জ্যৈষ্ঠের প্রথম দিনেই চাষিদের আম পাড়তে দেখা গেছে। তবে অধিকাংশ বাগানের গুটি আম এখনও পুরোপুরি পরিপক্ব হয়নি। জানাগেছে,রাজশাহী জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রথম পর্যায়ে গুটি জাতের আম নামানো শুরু হয়। আম নামানোর পর থেকে শুরু হবে বাজারজাতকরণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম সংগ্রহ, বাছাই এবং বাজারজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করবেন চাষি ও ব্যবসায়ীরা। 

এদিকে,মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে এবং পাইকারি ক্রেতাদের আগমনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাজারগুলোতে ইতোমধ্যেই বিভিন্ন জাতের কাঁচা ও পাকা আম আসতে শুরু করেছে, যা ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অপরদিকে,১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাতের অনুমতি মিলবে। পরে ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই আশ্বিনা এবং ১৫ জুলাই গৌড়মতি সংগ্রহ করা যাবে। এবিষয়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এ বছর প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটি টাকারও বেশি হবে বলে জানাগেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত