রাজবাড়ীতে বৃষ্টির সাথে পাঁচ কেজি ওজনের বিশাল আকৃতির শিল পড়লো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ২২:৪৬ | আপডেট : ৫ মার্চ ২০২৬, ১৭:০০
শনিবার (২৯ এপ্রিল ) বিকেলে রাজবাড়ী জেলার পাংশায় বৃষ্টির সাথে পাঁচ কেজি ওজনের একটি শিল পড়ার খবর পাওয়া গেছে। পাংশা উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সাথে বিশাল আকৃতির এই শিলটি পড়ে।
স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কিছু সময় পরে হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশাল বড় একটি শিল পড়ে। উৎসুক জনতা শিলটিকে ওজন দিলে দেখা যায়, এর ওজন পাঁচ কেজি। স্থানীয়রা বলছেন, এত বড় শিল তারা আগে কখনও দেখেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। তিনি বলেন, বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দেখেছে সেটি শিল। তবে ওই ঘটনায় কোনো ক্ষতি বা কেউ হতাহত হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত