যুব উৎসবে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১৪:৪৪ |  আপডেট  : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের যুব উৎসব। এ উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি।

প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বের স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান বলে তার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত