যুক্তরাষ্ট্রের সাথে ইউনুস সরকারের গোলামী চুক্তি বাতিল কর: গণতান্ত্রিক বাম ঐক্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৪:৩৯ | আপডেট : ৮ মার্চ ২০২৬, ১৮:০৭
গনতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত ০৮/০৩/২০২৬ ইং রবিবার সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড ডাক্তার সামছুল আলম সমন্বয়ক, গনতান্ত্রিক বাম ঐক্য ও সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর। বক্তব্য রাখেন কমরেড হারুন চৌধুরী সভাপতি বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) হারুন আল রশিদ খান মহাসচিব প্রগতিশীল গনতান্ত্রিক দল (পিডিপি) আবুল কালাম আজাদ আহবায়ক সোস্যল ডেমোক্রেটিক পার্টির, আব্দুল বারী ভাইস চেয়ারম্যান প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) কমরেড শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটি সদস্য, সাম্যবাদী দল (এম এল) আমানতউল্ল্য আমান যুগ্গ মহাসচিব, প্রগতিশীল গনতান্ত্রিক দল (পিডিপি), কমরেড মোঃ রফিক প্রধান কেন্দ্রীয় কমিটি সদস্য সমাজতান্ত্রিক মজদুর পার্টি, ফরহাদ রেজা সাংগঠনিক সম্পাদক প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফরহাদ রেজা, সাংগঠনিক সম্পাদক, প্রগতীশীল গণতান্ত্রিক দল, আবু জাহিদ, কেন্দ্রীয় কমিটি সদস্য, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি, আব্দুল বারি, সহ-সভাপতি, প্রগতিশীল গনতান্ত্রিক দল (পিডিপি), সমাবেশে আরো উপস্থিত ছিলেন জোট শরিক নেতা ও কর্মিবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সবার প্রত্যাশা ছিলো এতো রক্ত এতো ত্যাগের বিনিময়ে অর্জিত ২০২৪ সফল গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গড়ে উঠবে স্বচ্ছ জবাবদিহি ও দুর্নীতি মুক্ত। বুক ভরা আশা নিয়ে নোবেল জয়ী ডঃ মোহাম্মদ ইউনুছ কে বিদেশ থেকে ডেকে এনে দুর্নীতি মুক্ত ও গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। অথর্ব অপরিনামদর্শী ইউনুস গং জন আকাঙ্ক্ষার বিপরীতে একের পর এক ভুল সিদ্ধান্ত দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় নির্বাচনের তিনদিন আগে ইউনুস গংয়ের এমন একটা গোপন চুক্তি করে গেছে যার দায় নবনির্বাচিত সরকার কে বহন করতে হবে।
এই চুক্তিতে আছে
(১) ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে।
(২) প্রতি বৎসর তাদের নির্ধারিত মূল্য ১৫০০ সত কোটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের জ্বালানি তৈল কিনতে হবে।
(৩)প্রতি বৎসর মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কৃষি পণ্য আমদানি করতে হবে ৩৫০০ কোটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের।
আর-ও এক একটি গোলামী চুক্তি হয়েছে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক মুক্ত ছাড় পাবে ৬৭১০ পণ্য আর মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে শুল্ক মুক্ত ছাড় পাবে ১৬০৮ পণ্য। শুল্ক মুক্ত সুবিধা শুনলে ভালো লাগে। তবে চুক্তিটি গভীর ভাবে পর্যালোচনা করলে দেখা যায় তৈরী পোশাক, ঔষধ শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। কৃষি খাত ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ মার্কিন পণ্যের ভাগাড়ে পরিণত হবে। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ডঃ মোহাম্মদ ইউনুছ বাংলাদেশ কে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে গেছে। এই দালাল ইউনুস গংয়ের আমলে করা সকল চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। মবের জনক ইউনুস গংদের দুর্নীতি তদন্ত করতে হবে, জনসম্মুখে দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থায় করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত