মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:১০ |  আপডেট  : ৬ আগস্ট ২০২৬, ০২:২৪

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ময়লার ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা দেখা গেছে। সোমবার  (৪ নভেম্বর) মধ্যরাতে এটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, খণ্ডিত অংশটি গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা। ওই অংশটায় ব্যান্ডেজ করা রয়েছে। ধারণা করা হচ্ছে কোনও হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা কোনোভাবে এখানে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনও রক্ত নেই, একেবারে শুকনা। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি, আসলে এই অংশ কোথা থেকে কীভাবে আসলো। 

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা অভিযানে নেমেছে যৌথবাহিনী। এরই মধ্যে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক মানুষ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত