মেহেরপুর ইজিবাইক চালকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান
মেহের আমজাদ, মেহেরপুরঃ
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ০৮:৫৫ | আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:২৮
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর জেলা ছাত্রলীগের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় মেহেরপুরের ইজিবাইক চালকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত