মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪ |  আপডেট  : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা  এ.কে.এম ফখরুদ্দিন রাজি গণসংযোগ ও পথসভা করেছেন।  আজ শনিবার (০৭  জানুয়ারী) সকাল ৯টায় মালখানগর চৌরাস্তা, তালতলা বাজার, কাজীরবাগ,মালখানগর স্কুল এন্ড কলেজ গেইট,বয়রাগাদী মৃধা বাড়ি,লতব্দী ইউনিয়নের বিভিন্ন বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় গণসংযোগ ও পথসভা করেছেন।   

গণসংযোগকালে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত মুন্সীগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবো। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

মাওলানা ফখরুদ্দিন রাজি আরও বলেন, আমরা একটি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যেখানে শিক্ষা ব্যবস্থা হবে পুরোপুরি প্রযুক্তিনির্ভর। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি গ্যাস সংযোগ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়   প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। শিক্ষার মান উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এবং সদাচারমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।

পথসভায় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, পরিবর্তন চাইলে সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী মোঃ মুজিবর রহমান,সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, মালখানগর  ইউনিয়ন জামায়েত ইসলামী সভাপতি আরিফুল ইসলাম, মালখানগর  ইউনিয়ন জামায়েত ইসলামী  সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,মোহাম্মদ ফয়সাল আহম্মেদ,উপজেলা জামায়েতের ব্যবসায়ী সংগঠন সেক্রেটারী আব্দুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বাজার ও সড়কপথে ব্যাপক গণসংযোগ চালানো হয়। স্থানীয়রা জানান, তাঁর বক্তব্যে উন্নয়ন ও নৈতিকতার বার্তা ফুটে উঠেছে, যা সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত