মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

  মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ২০:০৭ |  আপডেট  : ৫ মার্চ ২০২৬, ২২:০২

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল আড়াইটার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নব-নির্বাচিত কমিটির সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গুলজার হোসেনসহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় প্রেসক্লাবের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করে বলেন, প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করা হবে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত