মুন্সীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১৬:২০ |  আপডেট  : ২০ আগস্ট ২০২৬, ১১:১৭

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মূত্যু হয়েছে। নিহত সোহান সেখ (২১) উপজেলার যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর সেখের ছেলে।

২৫ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিবাড়ি বাজার হতে একই উপজেলার বারৈইপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচিছলেন সোহন। পথমধ্যে রাউৎভোগ ব্রীজের উপরে নিয়ন্ত্রন হারিয়ে মটোরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধ্বাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, কিছুদিন আগে ৩ বন্ধু মিলে ৩০ হাজার টাকা দিয়ে একটি নাম্বার বিহীন মটোরসাইকেল কিনে সোহান ও তার অপর দুই বন্ধু । আজ সেই মোটরসাইকেল নিয়ে সড়কে বেপরোয়াভাবে চালাচ্ছিল সোহান। বেপোরোয়া গতির কারনেই সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে মৃত্যু হয় তার।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত শফি উদ্দিন বলেন, সেতুর রেলিংয়ের সাথে মটোরসাইকেল নিয়ে ধাক্কা খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ায় আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত