মুন্সীগঞ্জে মাটি কেটে উদ্বোধন হলো খাল খনন ও শিশু পার্ক

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১৬:৪৩ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৬, ১৮:২৩

মুন্সীগঞ্জ পৌরসভার সার্কিট হাউস সংলগ্ন খাল খনন ও সংস্কার এবং দীর্ঘ বছর পর মুন্সীগঞ্জের কাঙ্খিত বিনোদন কেন্দ্র শিশু পার্কের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দোয়া-মোনাজাত ও মাটি কাটার মধ্য দিয়ে কাজের উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
 
উদ্বোধনের পর তিনি নিজেই খালে নেমে খনন, পরিষ্কার ও সংস্কার কাজে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত