মুন্সীগঞ্জে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:৪৬ | আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০১:৩৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ শহর শাখার আহ্বায়ক সাবেক পৌর মেয়র এ কে এম এরাদত হোসেন মানুর নিজ বাসভবনে ( দেভোগ) এর সৌজন্য সাক্ষাৎ করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির নেতৃবৃন্দ।২৭শে মার্চ (বৃহস্পতিবার) দুপুর ২ টার সময় নবগঠিত কমিটির সদস্যরা এই সাক্ষাৎ করে।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল আজিজ মোড়ল সাধারণ সম্পাদক চাঁদ-তারা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মাদবর, প্রচার সম্পাদক কাউসার ইসলাম নাদিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য গেলো ২৫ মার্চ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের মুন্সিগঞ্জ জেলার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত