মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৪:৩৭ | আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৫:৪৯
বৃহস্পতিবার (১২ মার্চ) মুন্সীগঞ্জে অবৈধ ৩৬০ কেজি কারেন্ট জাল জব্দ ও কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে পঞ্চসার ও রিকাবীবাজর এলাকায় সদর উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিস যৌথ এ অভিযান চালায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিবহনকালে ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা কারখানা থেকে ৬০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. মনির মুন্সীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। কারখানার মালিককে অর্থদণ্ডসহ কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত