মুন্সিগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী
মোঃ নজরুল ইসলাম, প্রতিনিধি শ্রীনগর (মুন্সিগঞ্জ)
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১৯:১৪ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে শ্রীনগরে থেকে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। গতকাল বৃহস্পতিবার শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোঃ মহিউদ্দিন আহমেদ, জাতীয় পার্টি থেকে এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, বিকল্পধারা থেকে মাহী বদরুদ্দোজা চৌধুরী, তৃণমূল বিএনপি থেকে এডভোকেট অন্তরা সেলিমা হুদা, খেলাফত মজলিস থেকে মোঃ আতাউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির মনোনয়নপত্র দাখিল করেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত