মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিগ্রি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ সম্পন্ন

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৫:০৮ |  আপডেট  : ১৪ মে ২০২৬, ২০:৪২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স মত দ্বিতীয় বর্ষ পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৬ থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষার কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বক্ষণিক তদারকি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন কর্মকর্তাকে কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এ দায়িত্ব পালনের জন্য আবুল কালাম আজাদকে মনোনীত করা হয়। তিনি সরকারি আইন, বিধি-বিধান, পরিপত্র ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার আবুল কালাম আজাদ বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। পরীক্ষার্থীরা যেন স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য আমরা সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সকলের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও সফল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত