মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে গাঁজা সেবনকারীর কারাদন্ড
মেহের আমজাদ,মেহেরপুর
প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৮:৩৪ | আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১১:৪০
মুজিবনগরে গাঁজাসেবনকারি এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম এ কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুজিবনগর উপজেলার রশিকপুর ব্রীজ এর পাশ থেকে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামের শান্তি মল্লিক এর ছেলে নীল মল্লিক কে ৪০ গ্রাম গাঁজা সহ আটক করে মুজিবনগর থানাধীন রতনপুর পুলিশ ফাঁড়ির এস আই নাজমুল ও এ এস আই রাশেদ পরে তাকে মুজিবনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দপ্তরে নিয়ে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনসম্মুখে গাঁজা পুড়িয়ে বিনিষ্ট করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত