মাাদারীপুরে সোনালী আশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ- পাটচাষী প্রশিক্ষণ
এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৫:৩৬ | আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৮:২০
'সোনালী আশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ' এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর সরকারী সিমন্বিত অফিস ভবন মিলনায়তনে বৃহস্পতিবার সকালে জেলার পাট চাষীদের দিরব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিবা সাবাব।
মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর মাদারীপুর সদর আয়োজিত পিাট চাষীদের প্রশিক্ষন কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচী, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশিষ মন্ডল প্রমুখ। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় ৭৫ জন পাট চাষী প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণে চাষীরা পাট শিল্পে অবদান রেখে স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করেন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত